দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের হার জানাবে ইসি

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলাকালে দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের হার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ পরিস্থিতি দুই ঘণ্টা অন্তর জানাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে সংশ্লিষ্টদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তার নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) লগইন করে প্রতি দুই ঘণ্টায় কেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন। এন্ট্রি সম্পন্ন হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা তা যাচাই করে অনুমোদন দেবেন।

রিটার্নিং কর্মকর্তার অনুমোদনের পর ভোট সংক্রান্ত তথ্য ‘কপ্ট ড্যাশবোর্ডে’ রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে দৃশ্যমান হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর