দিল্লিতে খলিলুর রহমান ও হুমায়ুন কবিরকে উষ্ণ অভ্যর্থনা

ষ্টাফ রিপোর্টার

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে ভারতের দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এ শুভেচ্ছা সফর দুই দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে মন্তব্য করেছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে দু’দেশের প্রতিনিধিদের অভ্যর্থনা জানানোর ছবি শেয়ার করে উল্লেখ করা হয়েছে, ঢাকা ও দিল্লি ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ, যার ভিত্তি জনগণের সঙ্গে জনগণের গভীর সংযোগ।

এর আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দুই দিনের এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস-বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *