থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সোমবার ঘোষিত তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে ফলপ্রসূ সংলাপের মাধ্যমে মধ্যস্থতা করায় বাংলাদেশ আসিয়ানের চেয়ার মালয়েশিয়ার প্রশংসা করছে। একইসঙ্গে বাংলাদেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার বন্ধুপ্রতিম অন্যান্য রাষ্ট্রগুলোর ভূমিকারও প্রশংসা করছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করে, থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয় দেশ সীমান্ত নির্ধারণ সংক্রান্ত বাকি বিষয়গুলোও সংলাপ ও কূটনীতির মাধ্যমে নিষ্পত্তি করবে।

ঢাকা উভয় দেশের সীমান্তবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, যাতে সীমান্তের দু’পারের মানুষের জীবন ও জীবিকা রক্ষা পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *