donald trump

তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা বিবেচনা করছেন। এর মাত্র এক দিন আগে ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হন, যাদের একজন পরে মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বার্তায় ট্রাম্প লিখেছেন, “মার্কিন ব্যবস্থাকে পুরোপুরি পুনরুদ্ধার করতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবো।” তিনি আরও জানান, পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে প্রদত্ত লাখ লাখ অভিবাসন অনুমতি পুনর্বিবেচনা করা হবে।

ট্রাম্প সতর্ক করে বলেন, অ–আমেরিকান নাগরিকদের জন্য ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে। পাশাপাশি যেসব বিদেশি নাগরিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করেন বা পশ্চিমা মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ—তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।

থ্যাঙ্কসগিভিং উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শেষ হওয়া এই কঠোর সুরের পোস্টকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী নীতির আরও কঠোর রূপ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে তার প্রশাসন দেশজুড়ে বড় আকারের বহিষ্কার অভিযান পরিচালনা করেছিল।

পোস্টে তিনি আরও বলেন, অবৈধ ও বিশৃঙ্খল অভিবাসী প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমানোই তার প্রশাসনের মূল লক্ষ্য হবে।

সূত্র: এএফপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *