তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। প্রতিটি দলের পক্ষ থেকে দুজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয় এবং দুপুর সোয়া ১২টার দিকে তা শেষ হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে অংশ নেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *