তারেক রহমানের পর বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমীর

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় তিনি এই বাসের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে জামায়াত আমির বলেন, “যাদের হাতে দেশের সম্পদ ও সম্মান নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের দায়িত্ব অর্পিত হবে।” তিনি দাবি করেন, দেশবাসী এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই এগোতে চায় জামায়াত।

তিনি আরও বলেন, “যদি জামায়াত বিজয়ী হয়, তবে ১৮ কোটি মানুষই বিজয়ী হবে। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে।”
শেরপুরে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের প্রতি আস্থাহীনতার কারণেই সেখানে হামলা চালানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর