ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলো শ্রমিকরা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাত জানা যায়, গাজীপুর থেকে কারখানার নিজস্ব বাসে কর্মীরা কর্মস্থলে আসার পথে সৌখিন পরিবহনের একটি বাস তাদের গাড়িকে ধাক্কা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বাসচালকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিক আমিনুল ঘটনাস্থলেই ওই বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, পরে তাকে বাসের ভেতর আটক করে ময়মনসিংহের দিকে নিয়ে যায় সৌখিন পরিবহনের বাসটি।

সহকর্মীকে আটকের ঘটনার প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন এবং প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে সৌখিন পরিবহনের বাসগুলো আটকে রেখে অন্যান্য যানবাহনকে চলাচলের অনুমতি দেন শ্রমিকরা।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক আটকের অভিযোগকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সৌখিন পরিবহনের বাসগুলো এখনো শ্রমিকদের আটকে রাখা অবস্থায় আছে, আর আটক শ্রমিক আমিনুলকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর