ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ষ্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি ঢাকার ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

হাইকমিশনের ওই কর্মকর্তা জানান, নির্ধারিত সময়েই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানের অবতরণ সম্পন্ন হয়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ঢাকায় আসবেন এস জয়শঙ্কর। সেই ঘোষণা অনুযায়ী বুধবার তার ঢাকা সফর সম্পন্ন হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ভারতীয় কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর