জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী দলটির এমপিরা সরকারি সুবিধা হিসেবে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না।
এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে আয়োজিত সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা করেছিলেন, ভবিষ্যতে দলের কোনো প্রার্থী এমপি নির্বাচিত হলেও তারা সরকারি প্লট এবং করমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ করবেন না।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন শিশির মনির। তিনি পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। একই আসনে বিএনপির নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।








