জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ হাইকমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ও আলোচনায় উঠে আসে। উভয়পক্ষই আশা প্রকাশ করেন, এ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও সুদৃঢ় করবে।

এ ছাড়া বাংলাদেশ–যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্যিক কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা জানান আলোচনায় অংশীরা।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর