জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমানের মনোনয়ন বাতিল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-২ আসনে (মহেশখালী-কুতুবদিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলাসংক্রান্ত নথিপত্রে জটিলতা থাকার কারণে প্রথমে তার মনোনয়ন স্থগিত রাখা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, একটি মামলার প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে তিনি ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে গোলাম মাওলাসহ দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন—

  • আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি)
  • জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
  • ওবায়দুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস)
  • এসএম রোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ)
  • মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)

উল্লেখ্য, বাতিল হওয়া প্রার্থী ড. হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর