জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

ষ্টাফ রিপোর্টার

নারী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঘোষিত ঢাকা মহানগরের মহিলা সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দলটির মহিলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ‘অনিবার্য কারণবশত সমাবেশটি স্থগিত করা হলো।’

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সারা দেশে নির্বাচনী প্রচারণায় জামায়াতের নারী নেত্রী ও কর্মীদের ওপর কথিত ‘বিএনপির হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শন’-এর প্রতিবাদে এ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জামায়াতে ইসলামীর ইতিহাসে এই প্রথম নারী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “নির্বাচনী মাঠ থেকে নারীদের সরিয়ে দিতে পরিকল্পিতভাবে হামলা ও হেনস্তা করা হচ্ছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর