জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই এনসিপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।
এর আগে দলীয় সূত্রে জানা গিয়েছিল, বিএনপির নির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় এনসিপিও শপথ থেকে বিরত থাকতে পারে। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার সিদ্ধান্ত জানায় দলটি।
এর আগে দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।
আজকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।









