জাতীয়তাবাদী আই সি টি ফোরাম (NICTF) এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশে “ NICTF ইফতার & নেটওয়ার্কিং অনুষ্ঠান ”ঢাকার হোটেল রেডিসন এ ১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড জাহেদুর রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন আই সি টি এফ এর সভাপতি রাফায়েল কবির।
এন আই সি টি এফ এর সাংস্কৃতিক সম্পাদক শামীম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন NICTF সাধারণ সম্পাদক রওশান কামাল জেমস, সহ সভাপতি রুপম রাজ্জাক, রাজনৈতিক বিশ্লেষক ও উপদেষ্টা ড. মারুফ মাল্লিক, বিএনপি এর জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও NICTF সদস্য ওবায়েদুর রাহমান চন্দন, বি এন পি এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও NICTF উপদেষ্টা ফয়সাল আলিম , সহ আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের আইসিটি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এই খাতের টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরি। জাতীয়তাবাদী আই সি টি ফোরাম প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিটি খাতের বিভিন্ন অংশীজনকে একত্রিত করে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন, স্টার্টআপ উন্নয়ন এবং আইসিটি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে ইফতার ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় করেন এবং আইসিটি খাতের ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।









