টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতে কর্মরত জাতীয়তাবাদী চিন্তাধারার উদ্যোক্তা ও পেশাজীবীদের উদ্যোগে গঠিত ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’-এর প্রথম কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কয়েকটি পর্যালোচনামূলক সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত পাঁচ সদস্যের সুপারিশকারী কমিটির প্রস্তাবের ভিত্তিতে এই কমিটি চূড়ান্ত করা হয়।
রোববার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিকে ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন করে সংগঠনটিকে স্থায়ী সাংগঠনিক কাঠামোয় রূপ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গঠনতন্ত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির প্রয়োজন অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে নতুন সদস্যদের বিভিন্ন পদে যুক্ত করা যাবে।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, আব্বাস ফারুক, ফয়সাল আলিম, প্রফেসর এ এন কে জামান, প্রফেসর কামরুদ্দিন নূর, ড. আতিকুর রহমান ও প্রকৌশলী মিজানুর রহমান।
প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রূপম রাজ্জাক, মো. সামিউল ইসলাম ও ইমতিয়াজ মির্জা। সাধারণ সম্পাদক হয়েছেন রওশন কামাল জেমস; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মামুন অর রশিদ, হাসিবুর রশিদ, রোকনুজ্জামান রনি ও সজিব বড়ুয়া।
এ ছাড়া ফেরদৌস আলম ইপন সাংগঠনিক সম্পাদক, মহিউদ্দিন আহমেদ সৈকত প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রকৌশলী মো. জুয়েল দপ্তর সম্পাদক, নিশাত আনজুম গবেষণা সম্পাদক এবং নাউইদ হোসেন অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাইমুম রেজা তালুকদার (আইন বিষয়ক সম্পাদক), নাজিবা ওয়াজিহা মাহবুব (নারী বিষয়ক সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক), জুবায়ের রিয়েল (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইলিয়াস মোস্তফা (আইটি ও প্রযুক্তি সম্পাদক), তাপিত হাসান চৌধুরী (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) ও মো. আল-মামুন (সমাজকল্যাণ সম্পাদক)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সব সদস্য ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।








