ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর : ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ধানমন্ডি থানায় ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি করেন।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে কোনো ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার রাতে ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে। ছয়তলা ভবনের প্রতিটি তলায় ভাঙচুর চালানো হয় এবং নিচতলায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এ সময় ভবনের শ্রেণিকক্ষ ও বিভিন্ন কক্ষে স্থাপিত সিসি ক্যামেরা, কম্পিউটার, বাদ্যযন্ত্র, আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি ল্যাপটপসহ বৈদ্যুতিক সরঞ্জাম লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর