চট্টগ্রামে মৃদু ভূমিকম্প, আতঙ্ক

মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। এসময় আতঙ্কে অনেকেই বাসার বাইরে ছুটে আসেন।

রাত আটটা ২৬ মিনিটে হালকা ভূমিকম্প টের পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে শুরু করেন মানুষ।

আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪০৯ কিলোমিটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *