রাজধানীর গুলশানে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মিম একটি বারে ড্যান্সার হিসেবে কাজ করতেন এবং পাশাপাশি একটি বিউটি পার্লারের ব্যবসাও পরিচালনা করতেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মিমের রুমমেট নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিমপাড়ার ভাড়া বাসা থেকেই মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।









