খুলনায় নেশার টাকা না পেয়ে বাবাকে গলা কেটে হত্যা

খুলনা প্রতিনিধি

খুলনায় নেশার টাকা না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম লিটন খান (৪৫)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নগরীর বসুপাড়া বাঁশতলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে আবু বকর লিমন (১৭) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। সম্প্রতি তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। সেই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করছিল। কিন্তু লিমন মাদকাসক্ত হওয়ায় লিটন টাকা দিতে অস্বীকৃতি জানান।

বৃহস্পতিবার রাতে লিটনের স্ত্রী বাইরে থাকাকালে সুযোগ নেয় লিমন। স্ত্রী চাঁদনীকে সঙ্গে নিয়ে প্রথমে বাবাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *