আওয়ামী লীগের ফেসবুক পেজে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে দেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
বার্তায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলা হয়, তার ছেলে তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ যেন এই শোক কাটিয়ে উঠতে তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সকল নেতাকর্মীকে শক্তি ও ধৈর্য দান করেন।









