খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন নরেন্দ্র মোদি

ষ্টাফ রিপোর্টার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক শোকবার্তায় নরেন্দ্র মোদি জানান, ঢাকায় বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত।

শোকবার্তায় তিনি মরহুমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, ‘মহান আল্লাহ যেন এই কঠিন সময়ে তার পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।’

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মোদি বলেন, ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের স্মৃতি তিনি এখনও লালন করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে শক্তিশালী করতে অনুপ্রেরণা জোগাবে।

শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর