খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদেশির মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ফেনীর বাসিন্দা। বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস বাগদাদ।
এক শোকবার্তায় দূতাবাস জানায়, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশি মারা গেছেন।
নিহরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং- EL-0875891), মো. সাব্বির ও ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং-A18633961)।









