ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু–এর দুই বছরের চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়নে অনিচ্ছা প্রকাশ করেন এবং বিষয়টি আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে জানান। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড।

অবশেষে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বোর্ড।

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। তার আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেলেও দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনা হলো।

বর্তমানে হাবিবুল বাশার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *