কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি আন্তর্জাতিক ৮ ফ্লাইট

ষ্টাফ রিপোর্টার

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটগুলোকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকালের কয়েকটি ফ্লাইটের ল্যান্ডিং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে তিনটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি কলকাতা বিমানবন্দরে এবং একটি ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবহাওয়া উপযোগী হলে স্বাভাবিক নিয়মে সব ফ্লাইট অপারেশন পুনরায় শুরু হবে। এদিকে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর