কুমিল্লায় পুকুরে ডুবিয়ে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কটকবাজার গ্রামের ওই পুকুরে অভিযান চালায়। ভোর থেকে শুরু হওয়া অভিযানে পুকুরটি সেঁচে একে একে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র।

র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঢাকা পোস্টকে জানান, পুকুরের তলদেশ থেকে বেশ কয়েকটি পিস্তল, বন্দুক এবং দুই বস্তা ভর্তি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর ভাষায়, “আমরা ধারণা করছি, সেখানে আরও অস্ত্র লুকানো থাকতে পারে। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।”

অভিযান ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *