কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১১ ফেব্রুয়ারি) আলজাজিরার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, টাম্বলার রিজ শহরের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। প্রাথমিক ধারণা, তিনি নিজেই আত্মহত্যা করেছেন।

আরসিএমপি জানায়, স্কুল ভবনের ভেতরে ছয়জনের মৃতদেহ পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এ ছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা একটি বাড়ি থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

পুলিশের দেওয়া তথ্যে বলা হয়, দুইজনকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় মেডিকেল সেন্টারে প্রায় ২৫ জনকে বিভিন্ন আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই স্কুলের সব ছাত্র-শিক্ষককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এলাকায় জারি করা শেল্টার-ইন-প্লেস নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। পুলিশ বলেছে, বর্তমানে এলাকায় আর কোনো হুমকি নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর