খুলনায় তারেক রহমান

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক

খুলনা প্রতিনিধি

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের নেতার সাম্প্রতিক মন্তব্যকে কলঙ্কজনক বলে আখ্যায়িত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের মা–বোনদের উদ্দেশে আজ বলতে চাই, যারা আপনাদের অপমান করে, তাদের জবাব দেওয়ার সময় এখন এসে গেছে। কারও নাম সরাসরি উল্লেখ না করলেও তিনি বলেন, একটি রাজনৈতিক দলের এক নেতা দুদিন আগে স্পষ্টভাবে এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা কর্মসংস্থানের জন্য ঘর থেকে বের হওয়া মা–বোনদের জন্য অপমানজনক এবং দেশের জন্য কলঙ্কস্বরূপ। জনসভায় সেই মন্তব্যের কথা স্মরণ করে তিনি বলেন, বিষয়টি উল্লেখ করতেও তার লজ্জা হচ্ছে।

তারেক রহমান আরও বলেন, যে দল নির্বাচন শুরুর আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মান করে, তারা ভোটে কোনোভাবে সুযোগ পেলে নির্বাচন-পরবর্তী সময়ে কেমন আচরণ করবে তা সহজেই অনুমেয়। তার ভাষায়, এরা শুধু নিজেদের স্বার্থ বোঝে এবং প্রয়োজনে ধর্মকে ব্যবহার করে নিজেদের সুবিধা আদায় করতে চায়।

তারেক রহমান বলেন, খুলনা একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।

তিনি বলেন, তারা নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর