কদমতলীতে আগুনে পুড়ে নিহত ৫

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলীতে একটি লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মরদেহগুলোর অবস্থা এতটাই বিকৃত যে সেগুলো নারী না পুরুষ—তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

শনিবার দুপুরে কদমতলী শিল্প এলাকার কারখানাটিতে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর বিকেল ৪টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *