ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

ষ্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী সম্পর্কে সংহতি প্রকাশের নামে ভ্রাতৃপ্রতিম ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দিতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অনুরোধ জানান।

স্ট্যাটাসে তিনি লিখেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতকে সমর্থন জানাতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অযাচিত ও বিভ্রান্তিকর মন্তব্য করছেন। তিনি বলেন, “আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ— যদি সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।”

এর আগের দিন প্রকাশিত আরেক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে সংগঠনটি আজ গুরুত্বপূর্ণ এক মোড়ে এসে দাঁড়িয়েছে। জাতীয় জীবনের জন্য এটি অত্যন্ত সংবেদনশীল সময় উল্লেখ করে তিনি সতর্ক আচরণ ও সর্বোচ্চ প্রজ্ঞা প্রদর্শনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনের প্রতি বিরূপ আচরণ করা যাবে না। আমাদের লক্ষ্য কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা— এ কথা মনে রেখে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে চলার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর