biman hamla

ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ৯ ফিলিস্তিনি নিহত

এবার গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর গাজায় নয়জন ফিলিস্তিনি বিমান হামলায় নিহত হয়েছেন এরমধ্যে তিন শিশুও রয়েছে। খবর দ্য গার্ডিয়ান এর।

গণমাধ্যমটি জানায়, গতকাল সোমবার জেরুজালেমের স্থানীয়রা সন্ধ্যা ৬টার দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে। তবে কিসের বিস্ফোরণ তা নিশ্চিত করতে পারেনি। পরে ইসরায়েল বাহিনী বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে।

এর আগে, আল আকসা মসজিদে সোমবার সকালে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩০৫ জন আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলে পাল্টা রকেট ছুঁড়েছে হামাস। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ হামলা চালানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *