ইফতারে যাওয়ার পথে অসুস্থ জামায়াত আমির

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাজধানীর কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। অনুষ্ঠানের পথে তিনি অসুস্থতা অনুভব করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে শফিকুর রহমান রওনা হয়েছিলেন। যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানে যেতে পারেননি। তিনি জানান, সবাই জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনা করছেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার বিভাগ জানায়, অসুস্থ হওয়ার পর হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *