দীর্ঘ ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থলে ফিরে গেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালীন বিরতির পর তিনি মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার-এ নিজের দপ্তরে ফেরেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রফেসর ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে তার এই প্রত্যাবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
তথ্য অনুযায়ী, সকালে মিরপুরে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
দপ্তরে ফিরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে চলমান প্রকল্প ও আগামীর দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে তিনি ইউনূস সেন্টার থেকে বিদায় নিয়ে দেশের রাজনৈতিক সংকটময় সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তার পুনরাগমনকে গ্রামীণ পরিবারের সদস্যরা ইতিবাচক ও গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন।









