আসন ছাড়লো বিএনপি, নুর ও রাশেদ পাচ্ছেন পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-৪

ষ্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা নুরুল হক নুর এবং রাশেদ খানের জন্য নিজস্ব প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্রিফিংয়ে জানানো হয়, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে। এ দুটি আসনসহ শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য মোট সাতটি আসন ছেড়েছে বিএনপি।

শরীকদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো হলো—

  • ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক
  • বগুড়া-২: নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না
  • পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের নুরুল হক নুর
  • ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের রাশেদ খান
  • ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি
  • পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর)–এর মোস্তফা জামাল হায়দার
  • যশোর-৫: মুফতি রশিদ বিন ওয়াক্কাস

এদিকে এলডিপির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ ঘোষণা দিয়েছেন যে তিনি কুমিল্লা-৭ আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর