আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

ষ্টাফ রিপোর্টার

আগের মতো কোনো পাতানো নির্বাচন দেশের রাজনীতিতে আর দেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করছেন, তাদের আবেদন আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। সবাই ইসির কাছ থেকে ন্যায়বিচার পাবেন।”

তিনি আরও বলেন, “আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ, অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আপিল শুনানির পুরো কার্যক্রমও অত্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হবে। প্রতিটি আবেদন যাচাই করে আইনি সিদ্ধান্ত দেওয়া হবে।”

সিইসির মতে, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর