আগষ্টে লুট হওয়া পিস্তল মিলল মাটি খুড়ে

জুলাই অভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকা এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশের। তবে, এটি কোন থানা থেকে লুট হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়।

আজ সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারী থানা থেকে লুন্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে, এমন খবরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় দুই ফুট মাটি খুঁড়ে একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পিস্তলটি সম্পর্কে বোয়ালিয়া থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ পিস্তলের গায়ে থাকা বাট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর