আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থানে নিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে দেওয়া ভাষণে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ ও সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরেন।

বক্তব্যে রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, যা নারীর ক্ষমতায়নের একটি কার্যকর প্রতীক হিসেবে কাজ করছে। তিনি বলেন, নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থান ও সেই সময়ের শহীদদের স্মরণ করেন এবং অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। পাশাপাশি, বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন।

বক্তব্যে তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথা বলেন এবং দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতির চ্যালেঞ্জ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি তুলে ধরেন। কৃষি ও অর্থনীতি নিয়ে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *