অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

ষ্টাফ রিপোর্টার

জাতীয় নির্বাচন সামনে থাকায় আগেভাগেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলা চলবে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী পবিত্র রমজানের সময় বিবেচনায় এনে এবারের বইমেলার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। ফলে প্রতি বছর ফেব্রুয়ারিতে আয়োজিত হলেও এবার ডিসেম্বরেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *