অবশষে ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ

ষ্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়েছে সরকার। সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান।

মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বর্তমান পদে থেকে তিনি অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। নিয়ম অনুযায়ী তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন, তবে এর বাইরে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা গ্রহণ করতে পারবেন না।

গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে চলতি মাসের ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর