লন্ডন গেলেন জামায়াত আমির

ষ্টাফ রিপোর্টার

পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।

দলীয় সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতেই তার এ সফর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ব্রিটিশ সরকারের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে ডা. শফিকুর রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।

তিনি আরও জানান, যুক্তরাজ্যে কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কোনো সাক্ষাৎ হবে কি না— এ বিষয়ে জুবায়ের জানান, বিষয়টি সম্পর্কে তার কোনো তথ্য নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *