মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে ৩৫টি ককটেলসহ তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্পের ভেতরে অভিযান পরিচালনা করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

এসি মামুন জানান, অভিযানে ৩৫টি অবিস্ফোরিত ককটেল এবং ককটেল তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আসন্ন ১৭ নভেম্বরকে কেন্দ্র করে এসব ককটেল তৈরি করছিল এবং সেগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর