বাড়ির সামনে ছাত্রলীগ ‌নেতা‌র রক্তাক্ত মরদেহ

ভোলা প্রতিনিধি

ভোলায় বসতঘরের সামনে পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার মৃতদেহ। আজ শ‌নিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে পু‌লিশ তার মরদেহ উদ্ধার করে।

ছাত্রলীগ নেতার নাম মো. সাইফুল্লাহ আরিফ (২৮)। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপ‌তি। আরিফ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মস‌জিদ ই নববী সংলগ্ন এলাকার মো. ব‌শির মাস্টারের ছেলে।

আরিফের বাবা ও মা জানান, শুক্রবার রাতে সাইফুল্লাহ আরিফ বা‌ড়িতেই ছিলেন। রাতের খাবার খেয়ে তার বাবা-মা ঘু‌মিয়ে পড়েন। শ‌নিবার সকালে ফজরের নামাজ পড়তে তার বাবা ঘর থেকে বের হলে ঘরের সামনে আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

ভোলা মডেল থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) শংকর তালুকদার জানান, মরদেহে দুইটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভা‌রি কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে আমরা পুরো বিষয়‌টি নি‌শ্চিত হতে পারবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর