ফেসবুক পোস্টে নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে, উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ জানান, ওই পোস্টটি বৃহস্পতিবার রাতেই মুছে ফেলা হয় এবং ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। তিনি দাবি করেন, শুক্রবার সকালে মসজিদ কমিটি বিষয়টি নিয়ে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিল। এসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের ওপর হামলা হয়। পরে বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধ করতে গেলে জামায়াতের অন্তত ১০-১২ জন আহত হন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর